1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আতিকুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মিরপুর থেকে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ শনিবার নির্বাচনী প্রচার শুরু করে আতিকুল ইসলাম বলেন, আমার জন্য, আওয়ামী লীগের জন্য এবং সর্বোপরি এই নগর ও নগরবাসীর জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন ও ভোট দেবেন।

আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এ আশাবাদ ও ব্যক্ত করেন আতিক।

রাজধানীর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আতিক বলেন, নারীবান্ধব শহর হবে আমাদের এই ঢাকা। জলাবদ্ধতা নিরসন হবে, যানজট দূর হবে। আপনারা জানেন, নগরকে আলোকিত করতে আমি প্রায় ৪৪ হাজার এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করেছিলাম। এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক মান্নান কচিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ