1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধান মেলেনি ৪ দিনেও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

বুড়িগঙ্গা নদীতে গত চারদিন ধরে মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার নামে বাংলা ক্যাট কোম্পানির দুই প্রকৌশলী নিখোঁজ রয়েছেন।

গত ৫ জানুয়ারি বিকেলে আশুলিয়া থেকে বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) জিসান ও তার সহকর্মী লিখন ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভেকু মেরামতের কাজে যান। কাজ শেষে রাত সাড়ে ১২টায় তারা ফতুল্লা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে এরপর আর তাঁদের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ জিসানের বড় ভাই মো. শোয়েব আহমেদ জানান, জিসান তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন যে তাঁরা ফিরছেন। তবে এরপর তাঁদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

স্বজনরা এরপর থেকে তাঁদের খোঁজ করতে থাকেন। পরে স্বজনরা খোঁজ করে বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের নৌকার সন্ধান পান। প্রতিষ্ঠানটির মালিক সজীব জানান, রাত সাড়ে ৩টার দিকে তার কর্মচারী পায়েল ইঞ্জিনচালিত নৌকায় করে দু’জনকে বুড়িগঙ্গা নদী পার করে দেওয়ার সময় একটি জাহাজ কাছাকাছি এসে পড়লে ট্রলারের চালকসহ জিসান ও লিখন নদীতে ঝাঁপ দেন। ভোরে ট্রলার চালক পায়েল সাঁতরে ফিরে এলেও জিসান ও লিখন নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালিয়েও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ