1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পোল্যান্ডকে পয়েন্ট দিলো গ্রিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৩৬ Time View

পেনাল্টি মিসের খেসারত দিলো গ্রিস। তাদের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিলো স্বাগতিক পোল্যান্ড। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে এই দুই দলের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।

যে দাপটের সঙ্গে খেলছিলো পোল্যান্ড তাতে এক সময় মনেই হয়নি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে গ্রিস। বিশেষ করে পোলিশ আক্রমণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলো। কোন ভাবেই তাদেরকে আটকাতে পারছিলো না গ্রিসের রক্ষণ সেনা দল। আগে লিডও পেয়ে যায় স্বাগতিক শিবির।  ১৭ মিনিটে ক্রস থেকে ভেসে আসা বল হেডে জালে পাঠিয়ে দেন রবার্ট লিওয়ান্ডভস্কি। বিরতির আগে আরও অনেকগুলো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। সেগুলো থেকে গোল হলে চোখের জল ফেলে মাঠ ছাড়তে হতো সাবেক ইউরো চ্যাম্পিয়নদের।

গ্রিসেরও দুর্ভাগ্য বলতে হবে। এমনিতে ১-০ গোলে পিছিয়ে, তারওপর বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন সক্রেটিস পাপাস্টাথোপোলাস।

একজন কম নিয়ে পরের অর্ধে লড়াইয়ে টিকে থাকতে পারবে গ্রিস কেউ চিন্তাও করেনি। ১০ জনের দল নিয়েও সমতায় ফিরলো ৫১ মিনিটে। দিমিত্রিস সালপিনজিস নিশানায় বল পাঠিয়ে দেন। পেনাল্টি মিস না হলে এগিয়ে যেতে পারতো ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

দিমিত্রিস বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে পরলে পোলিশ গোলরক্ষক ওয়াচিস সেসনি সরাসরি ট্যাকেল করে ফেলে দেন। রেফারি তাকে তো লাল কার্ড দিয়েছেনই সঙ্গে পেনাল্টির বাঁশি। কিন্তু জর্জ কারাগোয়ানিসের নার্ভাস শট বাম দিকে ঝাপিয়ে থামিয়ে দেন পোল্যান্ডের বদলি গোলরক্ষক প্রেমিস্লাভ টিটন। একটি শট থামিয়ে একেবারে হিরো হয়ে গেলেন টিটন।

ওই গোল হয়ে গেলে হেরে যেতো পোল্যান্ড। দুর্বল রক্ষণভাগ নিয়ে তারা শেষপর্যন্ত যে এক পয়েন্ট পেয়েছে তা বিকল্প গোলরক্ষকের জন্য। পোলিশদের প্রথম ম্যাচের হিরো তিনি। আর গ্রিসের দুঃখ তাদের অধিনায়ক জর্জ কারাগোয়ানিসের পেনাল্টি মিস।

খেলার ৭০ মিনিট থেকে দু’দলেই ১০ জনে করে খেলেছে। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ দিকের খেলা দারুণ জমে উঠেছিলো। কিন্তু উভয় পক্ষের রক্ষণভাগ এত বেশি সতর্ক হয়ে খেলে আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোলমুখ খুলতেই পারেনি।

পুরো খেলায় চোখ রাখলে স্বাগতিকদের পারফরমেন্স আসাধারণ। বলের দখলে পোলিশরা এগিয়ে ছিলো বরাবর। গোলে হানা দিয়েছে গ্রিসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ৯০ মিনিটে পোল্যান্ড বল নিয়ে খেলা করেছে ৫৪ ভাগ। আর গ্রিসের দখলে ছিলো ৪৬ ভাগ। পোল্যান্ড ১৭বার গোলে হানা দিয়েছে বিপরীতে গ্রিস ৮বার। পোলিশরা তিন শটে একটি গোল করেছে সেখানে গ্রিস দুই শটে একটি গোল। সব মিলিয়ে বলতে গেলে ফেভারিট গ্রিসের চেয়ে স্বাগতিক পোল্যান্ড অনেক ভালো খেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ