1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার অনুপস্থিতের কমিশনের নেতৃত্ব দিচ্ছেন কমিশনার মাহবুব তালুকদার।

এ ছাড়া আওয়ামী লীগ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট দেবুল কুমার প্রমুখ।

নির্বাচন কমিশনের পক্ষে মাহবুবব তালুকদার ছাড়াও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বিষয়ে একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য সিইসি চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন বৈঠক করে বিএনপির দুই প্রার্থীকে নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ