1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

সেই রেনুর সন্তানদের পাশে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তসলিমা বেগম রেনুর দুই সন্তানের পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে রেনুর সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাবরিনা সোবহান। এসময় কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম উপস্থিত ছিলেন।

নিহত রেনুর পুত্র তাহসিনের বয়স ১১ এবং কন্যা তুবার বয়স ৪ বছর। বর্তমানের তারা তাদের খালার বাসায় থাকে। বসুন্ধরা পরিচালক তাদের জন্য ১০ লাখ টাকা ডিপোজিটের ব্যবস্থা করে দিয়েছেন খালার নামে। এর লভ্যাংশ দিয়ে যেন রেনুর এ দুই সন্তান চলতে পারে তাই এ উদ্যোগ।

এসময় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ বরাবরই আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। সে ধারাবাহিকতায় সাবরিনা সোবহান আজ রেনুর সন্তানদের পাশে দাঁড়িয়েছেন।

গত ২০ জুলাই তুবার ভর্তির জন্য বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিতে গিয়ে তসলিমা বেগম রেনু গণপিটুনিতে নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ