1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মোদির নিরাপত্তা গেটে আগুন, নিয়ন্ত্রণে এনেছে রক্ষীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে গিয়েছে।

ঘটনার পর নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেটি খুব ক্ষুদ্র আকারে। মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এর রিসিপশন গেটে এ ঘটনা ঘটেছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ