1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব সোনার ওজন প্রায় ৬৪ কেজি। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালানো হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, এসব সোনা কে বা কারা এনেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ