1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মিডিয়া কনসালটেন্ট হলেন আসিফ কবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসাবে আসিফ কবীর যোগদান করেছেন। গত ২২ ডিসেম্বর গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলী, বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কলসালটেন্ট পদে তাঁর নিয়োগে অনুমোদন দেয়া হয়।

এর আগে ২০০৯ থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে আসিফ কবীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ছিলেন। তিনি সামাজিক গবেষণা কর্ম, রাজনৈতিক বিশ্লেষণ, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। তার পিতা খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস দৈনিক জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আগামী ১৭ মার্চ ২০২০ থেকে বছরব্যাপী জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ