1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাহরাইনে নিহত ১০ বাংলাদেশির মৃতদেহ ঢাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২
  • ১১৯ Time View

বাইরাইনে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাওয়া ১০ জন বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ বুধবার ভোর পৌনে পাঁচটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অণুবিভাগের মহাপরিচালক সুলতানা লায়লা হোসেন  কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুটি মৃতদেহ আনার কথা জানানো হয়েছিল।

সুলতানা লায়লা হোসেন জানান, বাহরাইনের আইন মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের ছাড়পত্র না পাওয়ার কারণে লাশ দেশে আনতে বিলম্ব হয়।

লাশগুলো গ্রহণ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুধাকর দত্ত।

বিমানবন্দরে এখনো মৃতদেহগুলোর রয়েছে। সেখানে রয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ বুঝিয়ে দেবেন। বহন ও দাফন করতে প্রতিটি মৃতদেহের জন্য ৩৫ হাজার টাকা করে দেবে সরকার।

গত ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় একটি বাসায় আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ১০ শ্রমিক।

নিহতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সিদ্দিক (২৮), মোহাম্মদ হানিফ (৬০), তার ভগ্নিপতি মোহম্মদ সোলায়মান (৪২) ও জামাতা জামিয়া গ্রামের মনির হোসেন (৩০), মনিপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০), সুসন্দা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রামের আবুল হাশেম (৩৫) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সৈয়দ আহমদ (৪০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ