1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুলের জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট গার্ডেনে সম্পন্ন হয় তাঁর জানাজা।

জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল আবেদীনসহ আইনজীবীরা অংশ নেন।

জানাজা শেষে প্রধান বিচারপতির পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল রবিবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী।

বিচারপতি মাহমুদুল আমিন ২০০১ সালের পহেলা মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি ছিলেন দেশের ১১ তম প্রধান বিচারপতি। এর আগে তিনি ১৯৬২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আইনজীবী হিসেবে নিম্ন ও উচ্চ আদালতে নিয়োজিত ছিলেন। পরে ১৯৮৭ থেকে ২০০১ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। তারপর হন দেশের প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ