1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ