1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

খেলাধুলা ছাড়াও অন্যান্য বিষয়ে কাজ করা উচিৎ শচীনের: গাভাস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুন, ২০১২
  • ১২৬ Time View

রাজ্যসভায় শচীন টেন্ডুলকার সাংসদ হওয়ার পর তাকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, শুধু খেলাধুলা নয়; রাষ্ট্রের অন্যান্য বিষয়েও ভূমিকা রাখা উচিৎ শচীনের।

সোমবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর লিটল মাস্টার বলেন ‘সংসদে শুধু ক্রিকেট নিয়েই কাজ করবো না। বরং সবধরণের খেলাধুলাকে গুরুত্ব দেবো আমি।’

শচীনের কাছে গাভাস্কারের প্রত্যাশা অনেক। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় শচীনের শুধু খেলাধুলায় সীমাবদ্ধ থাকা উচিৎ নয়। এটি খুবই চমৎকার সুযোগ। সে এবং তার বয়সীদের ভাবনাগুলো নিয়ে মতামত জানানোর চমৎকার প্ল্যাটফর্ম এটি।’

রাষ্ট্রপতির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন শচীন। রাজ্যসভায় ১২ জনকে মনোনয়ন দিতে পারেন রাষ্ট্রপতি। সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা ও সমাজসেবায় বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের এখানে সুযোগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ