1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলের বাজারে পুড়ল ১৪ দোকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাথাইলকান্দি বাজারের হাজী কোরবান আলী মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে বাজার কমিটির দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান।

খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার লিডার মহিদুর রহমান জানান।

ওই মার্কেটের স্বত্বাধিকারী হাজী কোরবান আলীর দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল বারেক ভোরে ফোন করে আগুন লাগার খবর দেয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ আখন্দ তখন বাজারের মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা চান।

সেই ডাকে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ১৪টি দোকান পুড়ে যায়।

ভূঞাপুর ফায়ার স্টেশনের ফায়ার লিডার মহিদুর রহমান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
আগুন নেভাতে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ