1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাল জাতীয় ভ্যাট দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ Time View

আগামীকাল জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের শ্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে নান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আগামীকাল সকালে সেগুনবাগিচা রাজস্ব ভবন থেকে ভ্যাট দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত থাকবেন। এছাড়া সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করবেন।

আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারিদের সম্মাননা দেয়া হবে।

এদিকে, ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য আগামীকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বৃহস্পতিবার বাসস’কে এসব তথ্য জানান।

এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার,উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরিসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ