1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

আইনের শাসনের প্রতি বিএনপির শ্রদ্ধাবোধ নেই : আনিসুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিশৃঙ্খলা ও হট্টগোল করে প্রমাণ করেছে আইনের শাসনের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নেই।

তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে তার আবাসিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের মামলার শুনানির সময় বিএনপির আইনজীবিদের এবং বিএনপি সমর্থক কিছু বহিরাগতদের আদালত কক্ষে উশৃঙ্খলা ও উদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আদালতে অবমাননাকর ব্যবহার এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

আইন মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দিবে না। কারণ দেশের জনগণকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং বিশৃঙ্খলা বন্ধ করা সরকারের দ্বায়িত্ব। যারাই এরূপ আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।

মন্ত্রী বলেন, অতীতেও দেশবাসী দেখেছে বিএনপিপন্থী আইনজীবী এবং বিএনপি সমর্থক বহিরাগতরা তাদের বিরুদ্ধে আদালত কোন আদেশ বা রায় দিলেই তারা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।

আনিসিুল হক বলেন, বিএনপির এ ধরণের কর্মকান্ডে পরিষ্কারভাবে প্রতিয়মান হয়, বিএনপির আইনের শাসনের প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোন আনুগত্য নেই এবং বাংলাদেশের কোন প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ