1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

শ্যামলীর মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

রাজধানীর শ্যামলীর একটি মেস থেকে এক বেসরকারি সাইফুল ইসলাম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, লাশটি উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে।

ওসি বলেন, শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুলরা দুই বন্ধু থাকত। গতরাতে তার রুমমেট মেসে ছিল না। আজ বিকালে এসে সে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

ওসি বলেন, পাশেই তার লেখা সুইসাইড নোট ছিল। দারিদ্র্যের কারণে পরিবারের আশা পূরণ করতে পারেনি, সেজন্য মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে সে।

সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ