1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মিয়ানমার সফর সম্পর্কে সেনাপ্রধানকে ব্রিফ পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাপ্রধানের আসন্ন মিয়ানমার সফর সম্পর্কে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ব্রিফ করেছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সাথে সাক্ষাৎ শেষে জেনারেল আজিজ সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, এটি একটি রুটিন সফর- যেমনি আমরা অন্যান্য দেশের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সামরিক সম্পৃক্ততা বাড়াতে করে থাকি।

বাংলাদেশের সেনাপ্রধানের চলতি মাসে সরকারি রুটিন সফরে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

এর আগে, গত সপ্তাহে এক ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে ঢাকা ও নেপিদোর মধ্যে আলোচনার আরেকটি লাইন উন্মুক্ত করবে।

ঢাকা নেপিদোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে সুফল বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ