1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কিশোর-কিশোরীদের সঙ্গে ডিএনসিসি মেয়রের সংলাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গে কিশোর-কিশোরীদের ‘আমরাও বলতে চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিশুবান্ধব শহর গড়ার লক্ষ্যে এ আয়োজন করে ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ এবং সার্বিক সহযোগিতায় ছিল ইউনেসেফ বাংলাদেশ।
আজ বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই-এর সভাপতিত্বে সংলাপে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসি সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি আইন কর্মকর্তা নাজমুল হুদা, ইউনেসেফ প্রতিনিধি শামিমা সিদ্দিকী প্রমুখ। সংলাপে ডিএনসিসির কিশোর-কিশোরীরা অংশ নেয়।
সংলাপে কড়াইল থেকে আগত কিশোরী শারমিন আক্তার মেয়েদের মাঠে গিয়ে খেলার ব্যবস্থা করার আবেদন করেন। উত্তরে মেয়র আতিকুল ইসলাম বলেন, পার্কগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরীদের জন্য আলাদা কর্নার করার উদ্যোগ নেয়া হবে বলে জানান।
মেলার কারণে খেলার মাঠে খেলা যায়না বলে জানায় মিরপুর থেকে আগত এক কিশোর। উত্তরে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কোনো মাঠে কোন ধরনের মেলা অনুমোদন দেবো না।
মেয়র জানিয়েছেন, ডিএনসিসির ১৭টি পার্ক ও মাঠে এলইডি লাইট লাগানো হচ্ছে যেন রাতেও সবাই খেলতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পানি যেন না জমে থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ