1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ভারতে রুপা ‘বন্ধক’ রেখে পেঁয়াজ মিলছে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

ভারতের বিভিন্ন স্থানে ১২০ রুপিতে গিয়ে ঠেকেছে পেঁয়াজের দাম। এমন পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, পেঁয়াজের দাম মোকাবিলায় কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

আর এই অভিযোগকে কেন্দ্র করে অভিনবপন্থা বেছে নিল উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি। আধার কার্ড বা রুপা ‘বন্ধক’ রেখে পেঁয়াজ দেওয়ার অভিনব প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তারা।

সমাজবাদী পার্টির কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছে কংগ্রেসও। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্য বিধানসভার সামানে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন কংগ্রেস কর্মীরা।

জানা গেছে, পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পশ্চিমবঙ্গে মমতা সরকারের সৌজন্যে সুফল বাংলার স্টলে অনেক কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিহারেও ৩৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে বিহার সরকার। কিন্তু কেন্দ্র তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি বিরোধীদের।

তবে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে দাম কমাতে চেষ্টা করছে মোদি সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানির।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ