1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ঢাকা মেডিক্যাল কলেজের কর্মচারী আরিফ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

জাল সনদ ও চিকিৎসকের নামে ভুয়া সিল বানিয়ে জালিয়াতির অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং কলেজে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ। গতকাল সোমবার দুপুরে তাঁর কাছ থেকে এসব জাল সনদ ও সিল জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে র‍্যাব-১০-এর মেজর জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, আটক আরিফ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। টাকার বিনিময়ে ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজের জাল সার্টিফিকেট ও সিল-প্যাড বিক্রি করতেন তিনি।

র‍্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের ঊর্ধ্বতনদের কাছেও আরিফের বিরুদ্ধে জালিয়াতির তথ্য ছিল। তাঁর কর্মকাণ্ডে নজরদারি করা হচ্ছিল। তথ্যের সত্যতা মিললে গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে অভিযান চালিয়ে জাল সনদ ও চিকিত্সকদের সিল-প্যাডসহ তাঁকে আটক করা হয়। শুধু আরিফ নন, এই জালিয়াতচক্রে আরো অনেকে জড়িত। তাদেরও আটকের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ডবয় আরিফসহ একটি চক্র প্রতারণামূলক এই কাজে দীর্ঘদিন ধরে তত্পর। তারা জাল ও ভুয়া মেডিক্যাল সনদ, ছুটি, মেডিক্যাল লিভ কিংবা পুলিশি মামলায় ‘ইনজুরি’ প্রতিবেদনের জন্য ভুয়া সনদ সরবরাহ করে আসছিল। এ ধরনের জালিয়াতির মাধ্যমে চক্রের সদস্যরা হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা।

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এই চক্রের সঙ্গে জড়িত আছে কি না জানতে চাইলে মেজর জাহাঙ্গীর বলেন, আরো তদন্তের পর এ বিষয়ে জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ