1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

আবার ভুটানের কাছে হারল বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬০ Time View

তিন বছর আগে থিম্পুতে এশিয়ান কাপ ফুটবলে ভুটানের কাছে ৩-১ গোলের লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। সেই হার নিয়ে তুলকালাম হয়েছিল দেশের ফুটবলে। এবার পরাজয় দিয়ে ত্রয়োদশ এসএ গেমসের মিশন শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ ভুটানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে উভয় পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমনের মধ্যে দারুন ভাবে জমে উঠেছিল ম্যাচটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আর সেই সুযোগে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন চেনচো জিয়েলেতসেন। ৬৫ মিনিটে তার দেয়া একমাত্র গোল জয়লাভ করে ভুটান। গোল খাওয়ার পর সেটি পরিশোধের জন্য আপ্রান চেস্টা করেছে জেমি ডের শিষ্যরা। সুযোগও সৃষ্টি হয়েছিল। তবে সফল সমাপ্তি টানতে পারেনি লাল সবুজের পতাকাধারীরা।

আগামী ৪ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। পরের দিনই সিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে জামাল ভুইয়ারা।। ৮ ডিসেম্বর স্বাগতিক নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১০ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, জামাল ভুঁইয়া, বিপ্লব আহমেদ, মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ আল আমিন, মাহবুবুর রহমান, স্বাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রকিব হোসেন, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ