1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সমালোচনার মুখে অক্ষয়-রানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭ Time View

ফের সমালোচনার মুখে অক্ষয় কুমার। হাউজফুল ৪ এবং গুড নিউজ-এ অভিনয়ের সময় একই টিশার্ট পরপর দুবার পরায় ট্রোলের মুখে পড়েন বলিউড খিলাড়ি। শুদু তাই নয়, হাউজফুল ৪ এবং গুড নিউজের ট্রেলারের ক্লিপিংস কেটে কেটে একসঙ্গে দুটি ছবি জুড়ে কটাক্ষ করা হচ্ছে আক্কিকে। যদিও কড়া সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি অক্ষয় কুমার।

বর্তমানে গুড নিউজের প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার। এই সিনেমায় করিনা কাপুর খান, দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয়। গুড নিউজের প্রমোশনের পাশাপাশি বর্তমানে বচ্চন পান্ডে নামে আরও একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার।

এদিকে শুধু অক্ষয় কুমার নন, একই পোশাকের জন্য সমালোচনার মুখে পড়তে হয় রানি মুখোপাধ্যায়কেও। সম্প্রতি বিবাহবার্ষিকীতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি পাঞ্জাবি পরেন রণবীর সিং। ওই ঘটনার কয়েকদিনের মধ্যে রানি মুখোপাধ্যায়কেও একই ডিজাইনিংয়ের সালওয়ার পরতে দেখা যায় একটি পার্টিতে। এরপরই ট্রোলের মুখে পড়েন রানি। রণবীরের মতো একই ডিজাইনিং এবং রঙের পোশাক রানি কেন পরেছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ