1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

লন্ডন ব্রিজে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ Time View

লন্ডন ব্রিজে সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আজ রবিবার এক বার্তায় প্রধানমন্ত্রী এ নিন্দা জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে পাঠানো এক লিখিত বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। বার্তায় আহতদের দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

লিখিত বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম-বর্ণ নেই।

জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ