1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আসছে ৩০ নভেম্বরের পর থেকেই সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যেসব অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছে তাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। ভেরিফিকেশন প্রতিবেদন ৩০ নভেম্বরের মধ্যে আমাদের কাছে আসবে। যেসব নিউজ পোর্টাল ভুয়া তথ্য পরিবেশন করে, গুজব ছড়ায় তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, দেশে অবৈধ অনলাইন পোর্টালগুলোতে এত গুজব ছাড়ানো হচ্ছে, বলতে গেলে দেশ গুজবের কারখানায় পরিণত হয়েছে। যারা গুজব ছড়াচ্ছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের সঙ্গে পেরে উঠা যাচ্ছে না। এদের কঠোরভাবে দমন করতে হবে। সেই জন্য আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ