1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির মাথায় আইএসের টুপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪১ Time View

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার আট আসামির মধ্যে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে রায় ঘোষণা সময় আসামির ডকে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিগ্যান আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি পরে ছিলেন। এরপর আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর আরও এক জঙ্গিকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়। ওই জঙ্গির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

এ বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, কোথায় পেলো আসামি এই টুপি!

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর গোলাম সারোয়ার খান (জাকির) বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি ছিল কি না তা আমি জানি না। আমিও অনলাইনে দেখেছি।

আসামিপক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি কিভাবে আসছে সেটা আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ