1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রতিটি হাসপাতালে গ্যাস্ট্রোলিভার চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩৯ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব শিগগিরই দেশের প্রতিটি হাসপাতালে গ্যাস্ট্রোলিভার চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।

‘দেশে পেটের পীড়ায় ভোগেনা এমন মানুষ পাওয়া মুশকিল’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ভেজাল মিশ্রিত এবং ভাজাপোড়া খাবার খেয়ে দেশের লক্ষাধিক মানুষ পেটের পীড়ায় (গ্যাস সমস্যা) ভুগছেন। এক্ষেত্রে গরীব মানুষের অবস্থাই বেশি খারাপ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেটে সামান্য গ্যাস হলেই মানুষ যত্রতত্র গ্যাসের ওষুধ কিনে খাচ্ছে। এসব সমস্যা সমাধান করতেই গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালটি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এ হাসপাতালটি গ্যাস্ট্রোলিভার চিকিৎসায় উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম।

জাহিদ মালিক আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালের ইনডোর এবং এন্ডোস্কপি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর মাহামুদ হাসান, ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই হাসপাতালে যে ধরনের চিকিৎসাসেবা রয়েছে তা এ উপমহাদেশের কোন হাসপাতালে নেই। তাই এ প্রতিষ্ঠান দেশের মানুষের চিকিৎসাসেবায় যথাযথভাবে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ