1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬১ Time View

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেনে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত মধ্যেকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই টেস্টটি অন্যগুলোর চেয়ে আলাদা। কারণ উপমহাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট। আর এই টেস্ট দেখতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

জানা যায়, ইডেন গার্ডেনে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে ম্যাচটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই টেস্টের ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মাশরাফি। তবে সেই আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন। তবে সাংসদ হিসেবে কলকাতার গ্যালারিতে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। টেস্টের আগের দিন বৃহস্পতিবারই সপরিবারে কলকাতায় যাচ্ছেন মাশরাফি।

আগামী শুক্রবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট শুরু হতে যাচ্ছে। আর ঐতিহাসিক এই টেস্টকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিয়েছেন নানা ধরনের পদক্ষেপ। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে আমন্ত্রণ। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সব মিলিয়ে দিবা-রাত্রির টেস্ট জ্বর লেগেছে কলকাতায়। টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ