1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কে এই ‘নিখোঁজ’ সৌদি রাজকন্যা বাসমাহ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

বেশ কিছুদিন ধরে নিখোঁজ সৌদি আরবের রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ ২০০৬ সাল থেকে সৌদি গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। কিন্তু তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও জনগণের হয়ে কথা বলার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশটির বর্তমান শাসক পরিবার। ফলে তাকে পারিবারিক রোষাণলে পড়তে হয়।

বিবাহ বিচ্ছেদের পর ২০১০-২০১১ সালের দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। পরিচিতি পান গণমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরব অঞ্চলের দুর্নীতি, মানবাধিকার এবং সম্পদের বৈষম্য নিয়ে কথা বলে ব্যাপক আলোচনায় আসেন বাসমাহ। তখন গণমাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি পান।

সৌদি আরবে ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দেয়া, নারীদের অধিকারসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবি জানিয়ে আসছেন এই রাজকন্যা।

প্রশাসনের সমালোচনা করলেও রাজ পরিবারের বিরুদ্ধে অবশ্য কখনো সরাসরি কোনো কথা তাকে বলতে শোনা যায়নি। বছর তিনেক আগে সৌদি আরবে ফিরে যান তিনি। লন্ডনের ব্যবসাও অনেকটা গুটিয়ে ফেলেন ইতিমধ্যে।

গত বছরের জানুয়ারিতে বিবিসি আরবিতে দেয়া এক সাক্ষাতকারে ইয়েমেন যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন।

এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি। বাসমাহ সাবেক সৌদি বাদশাহর ১১৫ সন্তানের একজন।

এই পরিবারের একটি অংশকে বর্তমান রাজা সালমান ও তার পুত্রের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।

বর্তমান সৌদি রাজপরিবারের মোট ১৪ হাজার সদস্য রয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সৌদি রাজনীতি ও রাজপরিবার বিষয়ক বিশেষজ্ঞ মাদাওয়ি আল-রাশিদ বলেন, রাজা আবদুল্লাহর শাসনকালে রাজকন্যারা সব ধরনের আলোচনায় অংশ নিতে পারতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ