1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মগবাজার ও উত্তরায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মগবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মগবাজার রেলক্রসিং থেকে বিশাল সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশে এবং ফ্লাইওভারের নিচে প্রায় শতাধিক অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া দোকানের নির্ধারিত স্থানের বাইরে বর্ধিত করায় এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উত্তরার ৩ ও ১০ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলানো হয়।

অভিযানকালে প্রায় দুই শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিন জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ