1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে ৯ দিনে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আমিরাতের ২ তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি তীব্র সমালোচনা করেছে ইরান আবহাওয়ার উন্নতি হলে মূল ফোকাস থাকবে পুনর্বাসনে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরান সংঘাতে মার্কিন সৈন্যের মৃত্যু বেড়ে ১৪, আহত চার শতাধিক পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে পুরো নম্বর দেওয়া হবে মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইসিটি মন্ত্রী

ত্রিপোলিতে বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬৬ Time View

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত ৭ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় রয়েছে। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ