1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অক্ষয়ের নায়িকা হয়ে বলিউডে অভিষেক মানুষীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬৬ Time View

২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় তোলেন ভারতীয় তরুণী মানুষী ছিল্লার। বিশ্ব জয় করার পর থেকে মানুষীর বলিউডে অভিষেক হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। তবে তিনি এতদিন কিছুই জানাননি।

এবার মানুষী নিজেই সুখবর দিলেন। প্রথমবারের মতো বলিউডে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর প্রথম সিনেমাতেই তিনি সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে কাজ করার সুযোগ পাচ্ছেন।

ঐতিহাসিক গল্পের ‘পৃথ্বীরাজ’ সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এটি প্রযোজনা করছেন যশ রাজ ফিল্মস।

প্রথম সিনেমা প্রসঙ্গে মানুষী বলেন, যশ রাজের মতো বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নায়িকা হিসেবে আমাকে নির্বাচিত করার বিষয়টি আমার জন্য সম্মানের। এর মধ্য দিয়ে আমি শেখার সুযোগ পাচ্ছি, তাই আমি অনেক খুশি। সব কিছু রূপকথার গল্পের মতো মনে হচ্ছে।

দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতের আজমির এবং দিল্লীর শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। অক্ষয় এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। আর মানুষীকে তার স্ত্রী হিসেবে পাওয়া যাবে।

চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত সিনেমাটি ২০২০ সালের দিওয়ালী উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ