1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ফের চার দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীববে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

অস্ত্র মামলায় আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র মামলায় রাজীবের ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজীব বিভিন্ন ধরনের অপরাধ সংঘটন করেছেন। মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র-গুলি, মাদক ব্যবসা, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে রাজীব অপরাধ জগতের সুলতান হিসেবে অভিহিত হন। তাই অস্ত্র মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্য আসামিদের গ্রেফতারের জন্য তাকে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, গত ৪ নভেম্বর পর্যন্ত পৃথক দুই মামলায় ১৪ দিন রিমান্ডে ছিলেন কাউন্সিলর রাজীব। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার জব্দ করা হয়।

এরপর রাজীব নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে পাঁচ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

২০ অক্টোবর বিকেলে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা হয়। এ ছাড়া গত ৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ