1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কলকাতায় ৯ম বাংলাদেশ বইমেলা শেষ হলো

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪০ Time View

কলকাতায় বাংলাদেশের বই নিয়ে আয়োজিত বাংলাদেশ বইমেলার সমাপ্তি ঘটল রবিবার। গত ১ নভেম্বর শুরু হয়েছিল বইমেলাটি।

গতকাল রবিবার বইমেলার সমাপনী অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতার বাংলাদেশ উপদূতাবাস প্রধান তৌফিক ও কমার্স শাখার প্রথম সচিব কমার্স শামসুল আরিফ, কলকাতার সাংবাদিক দেবাশিষ ভট্টাচার্য ও আশিষ চট্টোপাধ্যায়, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও নির্বাহী পরিচালক মনিরুল হক, ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হকসহ বিশিষ্টজনেরা।

গতকাল রবিবার ছিল ৯ম বাংলাদেশ বইমেলার শেষ দিন ছিল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শেষ দুদিন মেলাটি তেমন জমেনি। তার পরেও বিক্রেতারা সন্তুষ্ট। আয়োজকরা বইমেলাটিকে শুধু মেলা হিসেবেই দেখছেন না, দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ের একটি উপায় হিসেবেও দেখছেন।

এবার নবম বর্ষে পা দিয়েছে এই বইমেলা। ২০১১ সালে বাংলাদেশ বইমেলার পথচলা শুরু। টানা তিন বছর মেলাটি রবীন্দ্রসদনের পশ্চিম পাশে মোহরকুঞ্জ প্রাঙ্গণে হয়ে আসছে।

এবারের ৯ম বাংলাদেশ বইমেলার আয়োজক হিসেবে ছিল ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’। সহযোগিতায় ছিল ‘বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’ ও মূল ব্যবস্থাপনায় ছিল কলকাতাস্থ ‘বাংলাদেশ উপদূতাবাস’। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতার ‘ভাষা ও চেতনা সমিতি’র সহায়তা ছিল।

এবারে মেলায় ৬০টি স্টলে সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ৮০টি বাংলাদেশের প্রকাশনা ৩০ হাজারের বেশিবই কলকাতার পাঠকদের কাছে হাজির করা হয়েছিল।

এর আগে গত ১ নভেম্বর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ