1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

শাহজালালে পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকায় আসা যাত্রী হাসান আলীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়েছে।

সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করে। ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন হাসান আলী। তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার লাগেজ থেকে একটি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।

তিনি জানান, গুলিসহ আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ