1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১১ হাজার অবৈধ বিদেশিকে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ১১ হাজার বিদেশিকে সরকার ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ বিদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মোজাম্মেল হক জানান, এসব নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যাওয়ার কোনো উদ্যোগ নেননি। কিছু দেশের দূতাবাসও বাংলাদেশে নেই। তাই তাদের ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া জটিল হয়ে পড়েছিল। তা ছাড়া, এসব নাগরিকদের সঙ্গে কোনো অর্থ নেই। তাদের ফেরত পাঠানোর জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দের জন্য সুপারিশ করেছে কমিটি।

অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আফ্রিকাসহ নানা দেশের নাগরিক ভিসা নিয়ে বৈধভাবে বাংলাদেশে এসেছেন। এমন ১১ হাজার নাগরিকের তালিকা তৈরি করা হয়েছে, যাদের ভিসা এবং পাসপোর্ট কোনোটিরই মেয়াদ নেই। এদের কিছু সংখ্যক অপরাধে জড়িয়ে কারাগারে বন্দী রয়েছেন। আবার কিছু সংখ্যক অবৈধভাবে বসবাস করছেন। তাদের আবার কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়ছেন।

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও তারা কখনো নিজ দেশে যাওয়ার চেষ্টা করেননি উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘কিছু দেশের দূতাবাস এখানে রয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে তাদের নাগরিকদের বিষয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তাই সরকার নিজ উদ্যোগে তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ