1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

নারী পোশাক শ্রমিকের প্রাণ নিল ঘাতক ট্রাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় বাসুনা বেগম (৪০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসুনা বেগম রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গতকাল রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একটি ট্রাক চাপা দেয় বাসুনা বেগমকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুর্ঘনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে পালিয়ে গেছে এর চালক। তাকে আটকের চেষ্ট চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ