1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে: স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে দক্ষতা বৃদ্ধিতে সচেতন হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ।

বুধবার অস্ট্রেলিয়ান হাইকমিশনের রিক্রিয়েশন সেন্টারে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সাউথ অ্যান্ড ওয়েস্ট এশিয়া: ফেয়ারওয়েল অ্যান্ড ওয়েলকাম হোম ইভেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অস্ট্রেলিয়ার হাই কমিশন আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।

এ সময় স্পিকার ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রসার ও নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে উল্লেখ করে বলেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থা কর্মকর্তাদের জন্য একটা বিরাট সুযোগ। সাউথ এবং ওয়েস্ট এশিয়ার নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতেও এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের জন্য এই অ্যাওয়ার্ড অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

ড. শিরীন শারমিন বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশের প্রশিক্ষণার্থী স্কলারদের আইসিটির সঙ্গে সংযুক্ত থাকতে হবে। নিজেদের প্রতিভা ও মেধাকে সৃজনশীল কাজে লাগাতে হবে। এ সময় তিনি বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কলারদের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি বাংলাদেশের ৫০ জন অস্ট্রেলিয়া স্কলারশিপ প্রাপ্ত প্রশিক্ষণার্থী সফলতার সাথে সম্পন্ন করে দেশে ফিরেছেন এবং ৫০ জন প্রশিক্ষণ নিতে যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ নারী প্রতিনিধি। স্পিকার সকলের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ