1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৪৩ Time View

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি তাকে বিশ্বব্যাংকে বাংলাদেশের ভাবমূর্তি, উন্নতি ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরার আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপ্রধান তাকে বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন।

রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।

চলতি মাসে বিশ্বব্যাংকে মো. মোশাররফ হোসেন ভূইয়ার মেয়াদ শেষ হতে যাওয়ায় দেশের ২১তম মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

প্রেস সচিব বলেন, এদিকে সেতুবিভাগের সিনিয়র সচিব খন্দকার অনোয়রুল ইসলাম আগামীকাল দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করবেন। তিনি শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন।

শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ব ব্যাংকে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ