1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন ধোনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১২
  • ১৪৯ Time View

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আগ্রহী মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় অধিনায়ক জানান, ভারত-পাকিস্তান ঘরোয়া সিরিজ শুরু হওয়াটা খুব ভালো কাজ হবে।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দ্বিপক্ষীয় সিরিজটি বন্ধ রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজটি বন্ধের ব্যাপারে কখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

স্পোর্টস ফিট জিম উদ্বোধন কালে সংবাদমাধ্যমকে ধোনি বলন,‘এখানে এসে পাকিস্তান যদি আমাদের বিপক্ষে খেলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা এর জন্য খুব আগ্রহী। তবে আমার জানা নেই ক্রিকেট সূচি অনুযায়ী সিরিজটি কখন শুরু হতে পারে।’

আইপিএল ফাইনাল উপভোগ করার আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। সফরে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ চালুর ব্যাপারে কথা হয় পিসিবি চেয়ারম্যানের। এরপরই দ্বিপক্ষীয় সিরিজ শুরু হওয়ার ইঙ্গিত দেন আশরাফ। জানান, পাক-ভারত সিরিজের ঘোষণা আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ