1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৫ Time View

দেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
এই সফরে টি-টুয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বাংলাদেশের ওয়ানডেতে দলের দায়িত্ব পেয়েছেন রোমানা আহমেদ ও টি-টুয়েন্টিতে দলের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন।
গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়েছিল বাংলাদেশ। ওই সিরিজটি পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতেছিল। ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছোট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুদল।
আজ প্রথম টি-টুয়েন্টির পর ২৮ ও ৩০ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। এরপর ২ ও ৪ নভেম্বর দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচই হবে লাহোরের মাঠে।
পাকিস্তান নারী টি-টুয়েন্টি দল : বিসমাহ মারুফ (অধিনায়ক), আলিভা রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বেগ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাইদা ইকবাল, সানা মীর, সিদ্রা আমিন এবং সিদ্রা নওয়াজ।
পাকিস্তান সফরে বাংলাদেশের নারী দল : সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হোক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আখতার মেঘলা।
স্ট্যান্ডবাই : নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবানা মুস্তারি, লাবণি আখতার, জিন্নাত আইশা অর্থী, নাহার জেসমিন, হ্যাপি আখতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ