1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নুসরাতের কবরে ভালোবাসার সাদা গোলাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৩ Time View

নুসরাত জাহান রাফির কবরের পাশে অত্যন্ত যত্ন করে সাদা গোলাপের গাছটি লাগিয়েছিলেন বড় ভাই মাহমুদুল হাসান নোমান। মাঝেমধ্যে তাতে পানিও দিতেন, পরিচর্যা করতেন। আবার কখনো কখনো ছোট ভাই রায়হানও যত্ন করেছে গাছটির। গত বুধবার গাছটিতে একটি ফুল ফুটেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবাদী এই মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণার দিনেও সাদা গোলাপটি শোভা দিয়েছে তার কবরে।

ফেনীর সোনাগাজী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর চান্দিয়া গ্রামে নুসরাতের বাড়ি। বাড়ির কাছে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নুসরাত। চারপাশে গাছপালা ঘেরা পরিবেশ পাখির কলকাকলিতে মুখর।

বোনের মৃত্যুর কিছুদিন পর সাদা গোলাপের গাছটি লাগান নোমান। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পর পরিবারের সদস্যরাসহ আশপাশের আত্মীয় ও প্রতিবেশীদের কেউ কেউ কবর জিয়ারত করতে আসে।

নোমান বলেন, বুধবার সাদা গোলাপটি ফুটেছে। গতকালও ফুলটি দেখা গেছে। তিনি বলেন, ‘আমার বোন ফুল খুবই ভালোবাসত। ঘরের সব কিছু সব সময় গুছিয়ে রাখত। নিয়মিত কোরআন শরিফ তিলাওয়াত করত।

তার মাঝে কখনো খারাপ কিছু দেখিনি। বাইরের কেউ তাকে নেকাব ছাড়া কখনো দেখেনি। আমাদের তিন ভাইয়ের অতি আদরের ছিল বোনটি।’

নোমান আরো বলেন, ‘ফুলের মতোই নিষ্পাপ ছিল আমার বোন। রায়ের মধ্য দিয়ে বোনের আত্মা শান্তি পাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ