1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

হাইড্রোলিক প্রেসারের সমস্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ। বৃহস্পতিবার ঢাকা থেকে সৈয়দপুরগামী উড়োজাহজটির জন্য সকাল ১১টা ৭ মিনিটে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ১০ টা ২১ মিনিটে বিমানটি সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। ১০টা ৪১ মিনিটে পাইলট ইমার্জেন্সি ডিক্লিয়ার করেন। আমরা ফায়ারসার্ভিসসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে ফেলি। এরপর ১১টা ৭ মিনিটে উড়োজাহাজটি শাহজালালে নিরাপদে অবতরণ করে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি সকাল ১০টা ২১ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে সৈয়দপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। কিন্তু সৈয়দপুরের আকাশ সীমায় পৌঁছানোর পর উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে সেখানে অবতরণ না করে পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরেয়ে আনেন। এতে কোন হতাহত হয়নি।’ তিনি বলেন, যাত্রীদের আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজে ১ ঘন্টা পর সৈয়দপুরে পাঠানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রায়ত্ব এয়ারলাইন্সটির বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের কারণে জরুরি অবতরণ করে। একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। সেই দিন উড়োজাহাজটি ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভেতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। এই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় ২০১৫ সালের ২২ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ