1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৮ Time View

মঙ্গলবার বিকেলে অপহৃত হওয়ার পর বুধবার সকালেই গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে রাঙামাটির রাজস্থলী উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানের।
উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালনকারী দীপুময় তালুকদার (৪৫) নামের এই সাবেক ইউপি চেয়ারম্যানকে গতকাল একদল অজ্ঞাতপরিচয় লোক অপকরণ করে নিয়ে যাওয়ার পর আজ সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় গুলিবিদ্ধ মৃত অববস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমেদ।
তিনি আরো জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নিহতের পারিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয় আমাদের। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। তারই মধ্যে আজ তার লাশ পাওয়া গেল।
‘দীপুময় তালুকদারকে কারা হত্যা করেছে তা এখনো বিষয়টি নিশ্চিত নয়’ বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
দুই মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনকারি দীপুময় রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও জেলা বিএনপির সদস্য।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জারিয়েছেন, নিহত দীপুময় তালুকদার নিজের ঠিকাদারি কাজ শেষে ফেরার পথে চারজন অস্ত্রধারী তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে গতকালই জেনেছিলাম আমরা। আজ তার লাশ মিলল। কিন্তু কারা হত্যা করেছে এখনো জানতে পারিনি। ’
এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেছেন, এই বিষয়ে জরুরী বৈঠক ডেকে বিএনপির কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ