1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ম্যাচ পাতানোর গোমড় ফাঁস করবেন পাপন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৭৯ Time View

বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটে বড় একটা বিপর্যয় হলো আইসিসির নবীন পূর্ণাঙ্গ সদস্য দেশ আফগানিস্তানের কাছে দেশের মাটিতে টেস্টে পরাজয়। তাও ছোটখাট কোনো পরাজয় নয়; রীতিমতো ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতদিন পর সেই ম্যাচ নিয়ে সন্দেহ পোষণ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সংবাদ সম্মেলনে তিনি রীতিমতো হুমকিই দিয়ে রাখলেন।

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘটের বিষয়ে সংবাদ সম্মেলনে বেশ ক্রুদ্ধ হয়েই বিসিবি সভাপতি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার প্রত্যাশা ছিল না। ক্রিকেটে ফিক্সিং হয়েও থাকতে পারে। শিগগির ম্যাচ পাতানোর গোমড় ফাঁস করা হবে। আমি তো আগে জানতাম না যে আফগানিস্তানের কাছে হারবে। আমি তো জানতাম না…। আগে জানলে এই সিরিজ আয়োজন করতাম না।’

উল্লেখ্য, গতকাল সাংবাদিকদের সামনে ধর্মঘটের ঘোষণা দেওয়ার সময় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমরা দেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন ক্রিকেটের শোচনীয় অবস্থার কথা জানি। অনেক খেলাতে খেলা শুরু হওয়ার আগে থেকেই আমরা জানি যে কোন দল জিতবে আর কোন দল হারবে।’

সাকিবের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ সাংবাদিক সম্মেলনে পাল্টা হুমকি দিয়ে রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ