1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ জরুরি সভা বিসিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

১১ দফা দাবিতে ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ (মঙ্গলবার) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি।

বোর্ডের দায়িত্বশীল এক পরিচালক বোর্ড সভা ডাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কোনোভাবেই ক্রিকেটারদের বিপক্ষে নই। সামনে ভারত সিরিজ। তার আগে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই কারণে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে বোর্ড সভা ডাকতে হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও ক্রিকেটারদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ক্রিকেটারদের দাবিগুলো অবশ্যই যুক্তিসঙ্গত। এগুলো এমন কিছু না যে, মানা সম্ভব নয়। এগুলোর বেশিরভাগই বাস্তবায়ন হচ্ছে বা হবে। যেমন বিপিএল আগামী বছর যেটা হবে, সেটা আগের মতোই হবে। ফ্র্যাঞ্চাইজি আদলে এটা তো আমরা আগেই বলে দিয়েছি। বাকি যেগুলো আছে সবই পূরণ করার মতো। সমস্যা হচ্ছে তারা এই দাবিগুলো নিয়ে আমাদের কাছে কখনও আসেনি। হঠাৎ করে ক্রিকেটাররা আল্টিমেটাম দেওয়ায় ক্রিকেট বোর্ড অনেকটা ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জালাল ইউনুস আরো বলেন, আসলে, এটি আমাদের জন্য অস্বস্তিকর। আমাদের কেন মিডিয়ার কাছ থেকে শুনতে হবে। ক্রিকেটাররা আমাদের কাছে আসতে পারতেন। কিন্তু আসেননি। তারা দাবি জানালে আমরা বিষয়টি দেখতাম। আলোচনা ফলপ্রসূ না হলে হয়তো এই প্রক্রিয়ায় থাকতে পারতেন।’

এদিকে, ফেসবুকে এক পোস্টে ক্রিকেটারদের সঙ্গে থাকার কথা জানিয়েছেন আরেক পরিচালক তানজিল আহমেদ।

গতকাল সোমবার ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি তোলেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আল্টিমেটাম দেন তাঁরা। হঠাৎ এই আন্দোলনে স্থবির হয়ে পড়ে ক্রিকেট কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ