1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

‘যুবলীগের দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ ছেড়ে দেব’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪৮ Time View

যুবলীগের দায়িত্ব পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের পদ ছেড়ে দিতে রাজি আছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার রাত ১১টায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি একথা জানান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ওই টক শোর ভিডিওটি শেয়ার দেন তিনি।

টক শোতে যুবলীগের দায়িত্ব নিতে নিজের আগ্রহের কথাও জানান তিনি। যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য তিনি। তবে ভিসি হওয়ার পর তিনি যুবলীগের কোনো বৈঠকে যাননি বলেও জানান।

টক শোতে যুবলীগ প্রসঙ্গটি আসলে ভিসি ড. মীজানুর রহমান বলেন, আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দেব এবং যুবলীগের দায়িত্ব নেব।

তিনি আরও বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর আর কোনো (যুবলীগের) মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব। আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে (যুবলীগের) দায়িত্ব নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ ছেড়ে দিতে রাজি আছি।’

ড. মীজানুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন।

সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগ ওঠে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালায়; যাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ একাধিক নেতা গ্রেফতার হন। এ ছাড়া যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে বিদেশ যেতে বাধা ও তার ব্যাংক হিসাব তলব করা হয়।

গত ৯ অক্টোবর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল সাত বছর আগে। ২০১২ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত হয় তিন বছর মেয়াদি সর্বশেষ সম্মেলন। গঠনতন্ত্র অনুযায়ী এরপর ২০১৫ সালে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ