1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

শেখ হাসিনা, জার্সি নম্বর ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ নম্বর খেলোয়াড়ের জার্সি তুলে দিয়েছেন ঢাকায় সফররত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে এই জার্সি তুলে দেন ইনফানতিনো। নীল রংয়ের জার্সিটি ফিফার পক্ষ থেকে দেওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) প্রেসিডেন্টকে ইনফানতিনো নামাঙ্কিত একটি জার্সি তুলে দেন। সবুজ জমিনে বাংলাদেশি পতাকা বসানো জার্সিটিও ১০ নম্বর খেলোয়াড়ের। আর নীচে রয়েছে একটি নৌকার ছবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

একদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছান তিনি। প্রথমবারের মতো ঢাকায় এলেন ফিফার ৯ম এই সভাপতি। তবে, বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ