1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৫৪ Time View

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। আহতদের নাম সোহেল হোসেন (২৮) ও খাদিজা আক্তার (২৫)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, রাতে এক মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারে র‍্যাব কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। বাকি দুজনের অবস্থা গুরুতর, তারা চিকিৎসাধীন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ