1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৬ Time View

বিশিষ্ট নারী সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার দিবাগত রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা হবে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়া হবে। এরপর জুরাইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

১৯৭৪ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী পরিচালক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিচিত সাংবাদিক মহলে।

মনুর পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ (বাংলা বিভাগ) পাস করার পর ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন মনোয়ারা মনু।

মোহাম্মদ নাসিরউদ্দিন প্রতিষ্ঠিত এবং কবি সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত “সাপ্তাহিক বেগম” পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দিল মনোয়ারা মনুর সাংবাদিক জীবন শুরু হয়। ২৫ বছর ‘পাক্ষিক অনন্যা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কেন্দ্রিয় কচি-কাঁচার মেলাসহ অনেক স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ