1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রাজীবের পরিবারকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের হাত হারানোর পরে মৃত্যুর ঘটনায় তার দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় স্বজন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

পরে আইনজীবীরা গণমাধ্যমকে জানান, হাইকোর্ট বিভাগ রাজীবের পরিবারকে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে স্বজন পরিবহন আপিল বিভাগে আবেদন করেছিল। রোববার আপিল বিভাগ তাদের বলেছেন, এক মাসের মধ্যে ১০ লাখ টাকা রাজীবের দুই ভাইকে দিতে হবে।

২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারান কলেজছাত্র রাজীব। এরপর গত বছরের ১৬ এপ্রিল দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজীবের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ